ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয় দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত ইরানিরা, তেহরানে জানফাদা-ই-ইরান কর্মসূচি রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: সাদ্দাম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম তিতাসে খনন হচ্ছে তিনটি নতুন কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিলেটের পুরাতন কারাগার ভেঙে গড়া হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ যাদুঘর কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপির নেতা রাশেদ খাঁনের কাজই হচ্ছে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা।

তিনি বলেন, রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তার কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তার পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না। তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভ সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করা।

শুক্রবার দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্র শিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে একই দিন রংপুরে এসে বিরোধী দলের লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে নানা অভিযোগ করেন রাশেদ খাঁন। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেন।

বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর লং মার্চ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি রয়েছে। পাশাপাশি প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, চারদিকে যে খুন ও হত্যাযজ্ঞ চলছে, বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি এসবের যাতে পুনরাবৃত্তি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়, সেটাও আমাদের দাবি। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ জানান তিনি।

লং মার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এ ধরনের বক্তব্য আন্দোলন থেকে সরানোর অপচেষ্টা। বিরোধী দল নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।

তিনি বলেন, প্রতিবাদের উদ্দেশ্যটা কী সেই উদ্দেশ্য নিয়ে মূলত আলোচনা হওয়া দরকার এবং সরকার মহলে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি ফেরানোর জন্য জ্বালানি তেল, হাবিজাবি এসব কথা বলা হচ্ছে।

বিএনপির সঙ্গে ছাত্রশিবিরের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই চার্টার ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে শুরু থেকেই তাদের অবস্থান রয়েছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। বিএনপি এ ক্ষেত্রে গড়িমসি করছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিরোধী দল বা এগারো দল যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।

সবশেষে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: সাদ্দাম

আপডেট সময় ০৯:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬