আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়।

গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত ও পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে সেই বিরতির মেয়াদ ১৭ অক্টোবর দুপুরে শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান এই হামলা চালায়।