জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে আহত হয়ে ডান হাত হারানো যোদ্ধা আতিকুল ইসলাম শনিবার রাত নয়টায় তাঁর উত্তরার আজমপুরস্থ বাসায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে দেখতে যান। এ সময় নাহিদ ইসলাম আতিকের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। জানা যায়, গতকাল সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আতিক পুনরায় আহত হন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ করলেন জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে

