ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক করার ঘোষণা ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জাপান প্রবাসী বর মায়ের দাবি ‘জিনে নিয়ে গেছে’, পরে ড্রামে মিলল ১৪ দিনের শিশুর মরদেহ নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’ হলেন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে: রামদেব ৪ দিন আগেই অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের ১ দিনের টিকিট বিক্রি শেষ নতুন সরকারের ৬ মাসেই বেড়ে গেছে রিজার্ভ-রেমিট্যান্স, বিনিয়োগ ও শিল্পে ধীরগতি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪৪ বার পড়া হয়েছে

এবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে। বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।

এদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার 

আপডেট সময় ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫