ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

বিএনপি নেতা এ্যানিকে ওপেন চ্যালেঞ্জ করলেন জামায়াতের প্রার্থী রেজাউল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর: জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড দরগাহ মসজিদের উত্তর-পূর্ব পাড়ায় গণসংযোগকালে এ্যানি ভাইকে ওপেন চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে যে কোনও খালেদা জিয়া সম্পর্কিত বক্তব্যের প্রমাণ থাকলে তা হাজির করতে হবে। তিনি সেটি দেখার পরই তার করণীয় ঠিক করবেন।

রেজাউল করিম বলেন, “এ্যানি ভাই ধারণা প্রসূত হয়ে বিদ্বেষমূলকভাবে অসত্য বক্তব্য দিয়ে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাকে হেয় করছেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আমার বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একই ধরনের বক্তব্য বারবার দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া অসুস্থ। গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমরা তাকে শুধু বিএনপির নেত্রী হিসেবে দেখি না, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের একটি আপোসহীন প্রতীকের মতো ভাবি। কিন্তু মনে হচ্ছে, এ্যানি ভাই এটি নিয়ে একটি ইমোশনাল গেম খেলছেন। যদি তার বক্তব্যের প্রমাণ থাকে, হাজির করুন, না হলে তা প্রত্যাহার করুন।”

এর আগে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর এ্যানি লক্ষ্মীপুর শহরের ইসলাম মার্কেট এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে বলেন, “টকশোতে জামায়াতের প্রার্থী স্বীকার করেছেন এক ধরণের রাজনীতিবিদ এতিম ও দুঃস্থদের টাকা ব্যবহার করেছেন।” যদিও তিনি সরাসরি খালেদা জিয়ার নাম উল্লেখ করেননি, রেজাউল করিমের দাবি, এ বক্তব্য খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল।

রেজাউল করিম বলেন, “মিডিয়ার কিছু সংবাদ বিষয়টি বিকৃত করেছে। আমি প্রত্যাহার করেছি, কিন্তু এ্যানি ভাইকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

বিএনপি নেতা এ্যানিকে ওপেন চ্যালেঞ্জ করলেন জামায়াতের প্রার্থী রেজাউল

আপডেট সময় ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫