ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজারের বেশি মরদেহ রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ? মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ? পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

জাতীয় ছাত্রশক্তির নেতারা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দেন যে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাতের মধ্যে পদত্যাগ না করলে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেবেন।

ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, “আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, তবে যমুনার পাশে গিয়ে পৌঁছে দেব। যদি আজ রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করুন। না হলে রাতে আপনার বাসার পাশে এসে এ কণ্ঠ শোনানো হবে।”

তিনি আরও বলেন, “আলু-পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, আমাদের বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।”

সমাবেশে ছাত্রশক্তির নেতারা নানা স্লোগান দেন, যেমন – ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এরপর তারা বিক্ষোভ মিছিল করে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান এবং পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজারের বেশি মরদেহ

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি

আপডেট সময় ০৯:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫