ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ? মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ? পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪ ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী

জামায়াতে যোগ দিলেন বিএনপির উপদেষ্টাসহ দুই শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। এদের মধ্যে রয়েছেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রেজওয়ান হোসেন এবং কৃষক দলের বহিষ্কারকৃত ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী ইউনিয়নের হাসর উদ্দিন হাই স্কুলের পাশে রেজওয়ান হোসেনের বাড়ির উঠানে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের পাটগ্রাম উপজেলা আমির সোয়াইপ আহমেদ, পৌর আমির সোহেল রানা এবং জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে রেজওয়ান হোসেন বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু দলের সাম্প্রতিক কর্মকাণ্ডে হতাশ হয়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই। বিষয়টি জানাজানি হলে উপজেলা বিএনপি আমাকে গত রাতে বহিষ্কার করে। আজ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিলাম। আমাদের সঙ্গে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন। ইনশাআল্লাহ, জামায়াতের সকল কর্মকাণ্ড ইসলামের জন্য পরিচালিত হবে।”

এদিকে পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজওয়ান হোসেনকে ১৭ ডিসেম্বর রাতে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

জামায়াতে যোগ দিলেন বিএনপির উপদেষ্টাসহ দুই শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৭:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫