ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

মেহেরপুর খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

খোকসা যুব সংঘের উদ্যোগে খোকসা গ্রামে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা যুব সংঘের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (রাত ৮টা) খোকসা যুব সংঘের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে সংগঠনের অফিসে কিছু কম্বল বিতরণ করা হয়। পরে সংগঠনের সদস্যরা খোকসা গ্রামের অসহায় ও দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সরাসরি কম্বল পৌঁছে দেন।

অনুষ্ঠানে খোকসা যুব সংঘের সভাপতি শামসুজ্জামান হামিদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংঘের উপদেষ্টা ও খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সামসুজ্জোহা সামিদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, সহ-সভাপতি আদম, যুব সংঘের সেক্রেটারি মো. সেলিম রেজা ও আব্দুল হামিদ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শরিফুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক হেলাল, সাংগঠনিক সম্পাদক আবিরসহ নাজমুল, আজাদ, জমিরুল ইসলাম, সুমন, জামান, মাসুম রেজা, জিহাদ, ছবেদ, তারিক, নাইম, সিজান প্রমুখ।

খোকসা যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

মেহেরপুর খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০১:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬