ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী

গণভোটেই ফিরবে রাষ্ট্রের মালিকানা : উপদেষ্টা বশির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

দেশকে ফ্যাসিবাদ ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্ত করতে গণভোটই হতে পারে জনগণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার সদর উপজেলার হিরণপুর বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত লোকসংগীত ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ বশির উদ্দিন বলেন, দীর্ঘদিনের দুর্বৃত্তায়নের ফলে রাষ্ট্রের সম্পদ একটি বিশেষ শ্রেণির হাতে কেন্দ্রীভূত হয়েছে। এতে একদিকে অল্প কিছু মানুষ অস্বাভাবিকভাবে বিত্তবান হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষ ক্রমেই দারিদ্র্যের গভীরে তলিয়ে গেছে।

বৈষম্যমূলক ব্যবস্থার কারণে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে, মানুষের ন্যায্য রোজগারের সম্ভাবনা কৌশলে ছিনিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা দেশের প্রতিটি খাতকে ক্যান্সারের মতো গ্রাস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের সরাসরি সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মালিকানা পুনরুদ্ধার করা।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।

নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার মৌলিক চুক্তিই হলো সংবিধান। সেই সংবিধানের চেতনা বাস্তবে কার্যকর করতে হলে জনগণকেই সচেতনভাবে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। গণভোট সেই সুযোগ এনে দেয়, যেখানে একটি সঠিক সিদ্ধান্তই পারে রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করতে।

তিনি বলেন, আসন্ন সময়ে জনগণের দায়িত্ব হবে বুঝে শুনে এমন সিদ্ধান্ত নেওয়া, যাতে রাষ্ট্র পরিচালনার কর্তৃত্ব প্রকৃত মালিকদের হাতেই থাকে এবং দেশ এগিয়ে যায় ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন ব্যবস্থার দিকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান

গণভোটেই ফিরবে রাষ্ট্রের মালিকানা : উপদেষ্টা বশির উদ্দিন

আপডেট সময় ১০:০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬