ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত: ট্রাম্পের স্বীকারোক্তি আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের, সতর্ক রয়েছে ইসরাইলি বাহিনীও  হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা: আইআরজিসি  বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার হরমুজ প্রণালিতে দুই ভারতীয় জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাইঅ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) সার কারখানায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।  শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে কারখানার উৎপাদন শুরু করার কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। 

দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি১ ও ডিএপি) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে যাচ্ছে।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়ে ডিএপি সারকারখানা। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় কারখানার মজুত ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬