ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন হোল্ডিং সেন্টার চালুর প্রথম দিনে আটক ১২ ‘বাংলাদেশি’ তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার চাঁদপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবএ নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 

যোগদান অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধাগণ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।  চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াইসংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই। 

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। বিএনপি ও গণঅধিকারের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।  অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যোগদানকারী সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬