ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম

বাউফলে ছাত্রদলের উদ্যোগে জরাজীর্ণ ব্রিজ সংস্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু অবশেষে মেরামত করা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ০৬ নম্বর কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা কুম্ভখালী গ্রামের প্রধান সংযোগ ব্রিজটি মেরামতের কাজ শুরু ও শেষ হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হতো, এমনকি হালকা যানবাহনও চলাচল করতে পারছিল না।

ব্রিজ সংস্কারকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, সাধারণ সম্পাদক খলিল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

ছাত্রদল নেতারা জানান, “আমরা শুধুমাত্র রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ব্রিজটি মেরামতের ফলে এখন শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে এবং যানবাহন চলাচল করতে পারবে। এতে করে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে, যা এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এলাকাবাসী ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

বাউফলে ছাত্রদলের উদ্যোগে জরাজীর্ণ ব্রিজ সংস্কার

আপডেট সময় ০৩:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫