ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

হাইফা শহর খালি করার আহ্বান ইরানের, আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের উদ্দেশে সরাসরি সতর্কতা জারি করেছে ইরান। বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সম্প্রচারে শহরটি দ্রুত খালি করার আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান বলেছে, এই সতর্কতার উদ্দেশ্য—বাসিন্দাদের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা।

ওই সম্প্রচারে হাইফা শহরের একটি মানচিত্রও প্রদর্শন করা হয়, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল: “অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে।”

এদিকে ইরানের ছোড়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে তেল আবিবে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ। বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে লেবাননের প্রভাবশালী সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে জানায়, ইরান এখন ‘অধিকৃত ফিলিস্তিনে’ প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

সাম্প্রতিক এসব ঘটনার ফলে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হাইফায় সরাসরি ইরানের হুমকি নজিরবিহীন এবং তা আগাম বৃহৎ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

হাইফা শহর খালি করার আহ্বান ইরানের, আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

আপডেট সময় ০৫:৫৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫