ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

ফেনীতে আ.লীগের মিছিলের ঘটনায় ৪০ জনকে আসামি করে মামলা, আটক ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ফেনী শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোনেম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

মামলায় আসামিরা হলেন- ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার হারুন উর রশিদের ছেলে মো. জামিউল ইসলাম রাসেল (২০), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার মো. ইলিয়াছ চৌধুরীর ছেলে ইসতিয়াক মাহমুদ শাওন (১৯), শহরের একাডেমি এলাকার আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম তাসফি (১৯), কালিদহ ইউনিয়নের ভালুকিয়া এলাকার ইদ্রিস ভূঞার ছেলে ইফতেখার আহমেদ ফাহিম (১৯), আলোকদিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে কাজী রশিদ আহম্মেদ রাব্বী (৩০), ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পেয়ার মাস্টারের ছেলে গালিব (২১), ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে গোলাম রহমান জিলানী (৩৫), উত্তর সহদেবপুর এলাকার ইদ্রিস ভূঞার ছেলে সাব্বির হোসেন ফাহিম (২৫), আলোকদিয়া এলাকার ফারুকের ছেলে অয়ন (১৯) এবং ফেনী পৌরসভার কামাল হাজারী সড়ক এলাকার সায়মন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকালে ফেনী পৌরসভার রেলস্টেশন সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিল করেন।

এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম সচল রাখার পক্ষে উসকানিমূলক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলের জন্য একত্রিত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে স্থানীয়দের তথ্য, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে চারজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম-পরিচয় পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে মিছিলের জন্য সমবেত হন। তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

ফেনীতে আ.লীগের মিছিলের ঘটনায় ৪০ জনকে আসামি করে মামলা, আটক ৬

আপডেট সময় ০৪:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬