ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিগত সরকারের মতো বর্তমান সরকারও ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান ও গণভোটের চেতনাকে অস্বীকার করেছে। পাশাপাশি ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।

তিনি বলেন, “ব্যাংক লুট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিল, এখন শুধু তাদের হাতবদল হয়েছে; সমস্যার সমাধান হয়নি। জনগণ যথাসময়ে এর জবাব দেবে।”

সরকারকে সতর্ক করে জামায়াত আমির বলেন, “জোর করে যদি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চান, তাহলে জনগণ হিমালয় পর্বতের মতো সামনে দাঁড়াবে।”

বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, বিগত সরকার ১৭ বছরে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার যেন সেই পথ অনুসরণ না করে, সে প্রত্যাশার কথাও জানান তিনি। একই সঙ্গে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’ ভোটের বাস্তবায়নের দাবি জানান।

নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে তিনি জামায়াতের নারায়ণগঞ্জ মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার-কে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন, কামাল হোসাইন, নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম সাদ্দাম, মাওলানা মাঈনউদ্দিন আহমেদ এবং মমিনুল হক সরকারসহ স্থানীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬