ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কমিটি ঘোষণার পর নেতৃত্বে আসা দুই শীর্ষ নেতার শিক্ষাজীবনের সময়কাল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা যায়, আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ২০০৮-০৯ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন এবং ২০১২ সালে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে সান্ধ্যকালীন মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির সময়কাল প্রায় ১৮ বছর আগের।

অন্যদিকে সদস্য সচিব আবুল বাশার ২০১২-১৩ শিক্ষাবর্ষে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি স্নাতক সম্পন্ন করলেও ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্নাতকোত্তর শেষ করতে পারেননি। পরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে স্নাতকোত্তরে ভর্তি হলেও তিনি পরীক্ষায় অংশ নেননি বলে জানা গেছে।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় বা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬