ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মাগুরায় অর্থের অভাবে দেড় মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে শিশুটির বাবা সাগর হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামের।

জানা গেছে, গত ২৭ মে ২৫ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে শিশু টুকটুকিকে দক্ষিণ বীরপুর এলাকার এক দম্পতির কাছে তুলে দেন সাগর হোসেন। বিষয়টি গোপন রাখতে তিনি স্ত্রী তানজিলা খাতুনকে জানান, শিশুটিকে ‘জিন-পরি’ নিয়ে গেছে। এমনকি বিষয়টি বিশ্বাসযোগ্য করতে ঝাড়ফুঁকেরও আয়োজন করা হয়।

পরে সন্দেহ হলে শিশুটির মা স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা, ক্রেতা দম্পতি এবং মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত এক হাসপাতাল কর্মচারীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, দারিদ্র্য কখনোই সন্তান বিক্রির অজুহাত হতে পারে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প

আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬