ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মরক্কোর বিপক্ষে ড্র হওয়া ম্যাচে না থাকা ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। এবার হাইতির বিপক্ষেও মাঠে নামতে পারছেন না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দলের সাথে তিনি ফিলাডেলফিয়া সফরে যাচ্ছেন না।

সিবিএফ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার শেষ ধাপে আছেন নেইমার। ঝুঁকি এড়াতে তাকে নিউ জার্সিতেই রাখা হয়েছে। সেখানে তিনি দ্য রিজ হোটেল এবং কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা ব্যবহার করে নিবিড় পর্যবেক্ষণে ফিটনেস পুনরুদ্ধারের কাজ করছেন।

গত ১৭ জুন প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেও তার শারীরিক অবস্থার বিষয়ে ব্রাজিলের মেডিকেল টিম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। একাধিক মেডিকেল টেস্ট ও স্ক্যানের পরও তাকে এখনো সম্পূর্ণ কন্ট্যাক্ট ট্রেনিং বা ঝুঁকিপূর্ণ অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৭ মে ক্লাব সান্তস এফসি–এর হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। তবে বর্তমানে তিনি ম্যাচ ফিটনেস থেকে দূরে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

আপডেট সময় ০১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬