ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আইসক্রিম খাওয়া-খাওয়ানোর দিন আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি কিংবা পেস্তা—প্রিয় স্বাদের এক স্কুপ আইসক্রিমেই যেন মিলেমিশে থাকে শৈশবের স্মৃতি আর আনন্দ। আর সেই আনন্দ ভাগাভাগি করতেই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব আইসক্রিম দিবস

প্রতি বছরের জুলাই মাসের তৃতীয় রোববার এই দিবস উদযাপন করা হয়। ১৯৮৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান জুলাইকে ‘ন্যাশনাল আইসক্রিম মান্থ’ এবং তৃতীয় রোববারকে ‘ন্যাশনাল আইসক্রিম ডে’ হিসেবে ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে দিনটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে।

দিবসটি উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে আইসক্রিমের স্বাদ ভাগ করে নেওয়া। চাইলে ঘরেই ফল, বাদাম কিংবা চকোলেট দিয়ে তৈরি করা যেতে পারে নতুন কোনো ফ্লেভারের আইসক্রিম। আবার আইসক্রিম স্যান্ডউইচ, মিল্কশেক বা বানানা স্প্লিটের মতো ডেজার্টও হতে পারে উদযাপনের অংশ।

আইসক্রিম শুধু একটি মিষ্টান্ন নয়, এটি আনন্দ, স্মৃতি আর একসঙ্গে সময় কাটানোরও প্রতীক। তাই আজকের দিনটিতে প্রিয়জনদের সঙ্গে এক স্কুপ আইসক্রিমে উদযাপন হোক ছোট ছোট সুখের মুহূর্তগুলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

আইসক্রিম খাওয়া-খাওয়ানোর দিন আজ

আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬