ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

মেসির অটোগ্রাফ জার্সির চেয়েও দামি বিটিএস পোশাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়া প্রথম হাফটাইম শোর স্মারক নিয়ে চলছে বিশেষ দাতব্য নিলাম। আর সেখানেই সবচেয়ে বেশি আলোচনায় বিটিএস সদস্য জিমিনের স্টেজ কস্টিউম। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের এই আয়োজনে তার পোশাকের দর ইতোমধ্যে ছাড়িয়ে গেছে লিওনেল মেসির অটোগ্রাফ দেওয়া জার্সিকেও।

গ্লোবাল সিটিজেন ও ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন’ শীর্ষক এই নিলামে তোলা হয়েছে বিশ্বকাপের ৪০টিরও বেশি স্মারক। আগামী ২৯ জুলাই পর্যন্ত চলা এই নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে।

এখন পর্যন্ত জিমিনের বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পরা স্টেজ কস্টিউমের দর উঠেছে ১৪ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৩০ হাজার টাকা। অন্যদিকে, লিওনেল মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি এবং ম্যাডোনার ব্যবহৃত গ্লাভস—দুটি স্মারকের বর্তমান দর ৬ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭ লাখ ৪১ হাজার টাকা। ফলে জিমিনের পোশাকের মূল্য এখন মেসির জার্সির তুলনায় দ্বিগুণেরও বেশি।

নিলামে আরও রয়েছে ফাইনালের অফিসিয়াল ম্যাচ বল, বিভিন্ন ফুটবলারের স্বাক্ষরিত জার্সি, শাকিরার স্টেজ পোশাক, বিটিএসের অন্য সদস্যদের কস্টিউমসহ আরও অনেক স্মারক। নিলাম শেষ হতে কয়েক দিন বাকি থাকায় এসব সংগ্রহযোগ্য সামগ্রীর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের

মেসির অটোগ্রাফ জার্সির চেয়েও দামি বিটিএস পোশাক

আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬