ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

এবার শাস্তির আওতায় আসছে যাত্রী-পথচারীরাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

চালক ও গাড়ির মালিকের পাশাপাশি সড়ক আইন অমান্য করলে এবার যাত্রী ও পথচারীদেরও শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এ সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে যাত্রী, পথচারী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণের কথা বলা হয়েছে।

খসড়া আইনে চালককে দ্রুত গাড়ি চালাতে উৎসাহ দেওয়া, ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠা, চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বা মাথা বের করা এবং নির্ধারিত আসনের বাইরে বসাকে যাত্রীর অপরাধ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা হতে পারে।

একইভাবে ফুটপাত ব্যবহার না করে সড়কে চলাচল করলে পথচারীকেও সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নিরাপদ চলাচলের জন্য ফুটপাত, নির্ধারিত পারাপার স্থান ও সড়কদ্বীপ ব্যবহারে পথচারীদের বাধ্য করার প্রস্তাব রয়েছে।

তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এসেছে—দেশের অনেক জায়গায় ফুটপাত দখল হয়ে আছে, কোথাও আবার ফুটপাত নেই কিংবা থাকলেও চলাচলের অনুপযোগী।

খসড়া আইনে তাই নিরাপদ ফুটপাত, পর্যাপ্ত পারাপার ব্যবস্থা ও প্রয়োজনীয় সড়কদ্বীপ নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

অর্থাৎ, নতুন আইনে শুধু চালক বা গাড়ির মালিক নয়—সড়ক ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

এবার শাস্তির আওতায় আসছে যাত্রী-পথচারীরাও

আপডেট সময় ০৬:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬