ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান

আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনী কর্তা হিসেবে তাঁর দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়মিত আয়োজনের বিষয় না হওয়ায় এ নিয়ে কমিশনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা তুলনামূলক কম। তবে এটি একটি হাই-প্রোফাইল নির্বাচন হওয়ায় পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ফাঁকফোকর রাখতে চায় না কমিশন।

তিনি জানান, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির কারণে এবারের নির্বাচনের দিকে দেশ-বিদেশের নজর রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ কাজে সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেছে।

ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে জানিয়ে সিইসি বলেন, প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফল ঘোষণা করা হবে।

ভোট গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে

আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি

আপডেট সময় ০৫:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬