ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রায় তিন যুগ পর এবার সরাসরি ভোটের লড়াই হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে। আগামীকাল সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ সময় ধরে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এতদিন কোনো প্রার্থীরই নিজেকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। তবে এবার সেই সুযোগ পাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় মির্জা ফখরুলের নাম রয়েছে। তিনি বর্তমান সংসদের সদস্য হওয়ায় রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পাশাপাশি নিজের ভোটটিও দিতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বীরবিক্রম কর্নেল (অব.) অলি আহমদ নিজেকে ভোট দিতে পারবেন না। কারণ তিনি বর্তমান সংসদের সদস্য নন। আর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদ সদস্যদের।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে দলটির প্রার্থী মির্জা ফখরুল।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সংখ্যা ৯০।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। আর রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তা হিসেবে পুরো নির্বাচন পরিচালনা করবেন।

জাতীয় সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোট শেষে গণনা করে ফল ঘোষণা করা হবে। দীর্ঘ বিরতির পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাষ্ট্রপতি নির্বাচন তাই দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

আপডেট সময় ০৬:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬