ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারে মেয়ে ও আইনজীবী পিংক বাস নিয়ে ট্রলকারীরা ‘নিম্নশ্রেণীর’: নিলয় পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’

ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতা শাহ আলমের বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ভাষ্য, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ।

এ সময় বাড়িতে ভাঙচুরে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার বা স্বীকার করে শাহ আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬