ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

ড্যাফোডিল শিক্ষার্থীর মায়ের জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী মো. রেদোয়ান হোসেনের মা রিতা খান পিত্তথলির ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ভুগছেন। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা না করা হলে তিনি সর্বোচ্চ এক বছর বাঁচতে পারেন। বিদেশে চিকিৎসার খরচ প্রায় ২০ লাখ টাকার বেশি হতে পারে।

রেদোয়ানের পরিবার অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে। চলতি বছরের শুরুতে তার বাবা সাদরুল হোসেন খানের হার্টের সমস্যার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার ভেঙে পড়ে। বর্তমানে বাবা বাসায় আছেন, তবে মা রিতা খানের অসুস্থতা পরিবারকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলেছে। পরিবারটির সংসার পরিচালনা হয় দোকান ভাড়া ও সিএনজি চালিত অটোরিকশার আয়ের মাধ্যমে। বড় ছেলে রেদোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর ছোট মেয়ে কলেজে অধ্যয়নরত।

রেদোয়ানের সহপাঠীরা একত্র হয়ে তার মায়ের চিকিৎসার খরচ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এবং সর্বস্তরের মানুষকে সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

ড্যাফোডিল শিক্ষার্থীর মায়ের জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

আপডেট সময় ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫