ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

গাজীপুরে রিসোর্টে চাঁদা না দেওয়ায় বন্ধ, অভিযুক্ত বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টেক কাথোরা এলাকায় চাঁদা না দেওয়ায় ‘রিভেরি’ নামের একটি রিসোর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. রাসেল রানার বিরুদ্ধে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও স্থানীয় আবদুল ওয়াদুদ মোক্তারের ছেলে।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাসেল রানা লোকজন নিয়ে রিসোর্টের মূল ফটকে ট্রাকভর্তি বালু ফেলে যাতায়াত বন্ধ করে দেন। তার আগে তিনি দুই মাসের “চাঁদা” বাবদ এক লাখ ৩০ হাজার টাকা দাবি করেন এবং না দিলে রিসোর্টে ভাঙচুরের হুমকি দেন।

রিসোর্টের চেয়ারম্যান এহছানুল কাদীর জানান, রাসেল রানা স্টাফদের ভয়ভীতি দেখিয়ে রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দেন এবং গেটে তালা লাগাতে বাধ্য করেন। এখন রিসোর্টে কেবল কয়েকজন নিরাপত্তাকর্মী রয়েছে।

অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, রিসোর্টে “অবৈধ কার্যকলাপ” হয়—তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেটি বন্ধ করা হয়েছে। তবে কে বা কারা গেটের সামনে বালু ফেলেছে, তা তিনি জানেন না।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, “চাঁদা দাবি ও রিসোর্ট বন্ধের অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

গাজীপুরে রিসোর্টে চাঁদা না দেওয়ায় বন্ধ, অভিযুক্ত বিএনপি নেতা

আপডেট সময় ০৭:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫