ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার অন্যায়ের সামনে নীরব থাকব না: জাতিসংঘে এরদোয়ানের হুংকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় শেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াতে ইসলামী নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

আরমানিটোলায় জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমান খুন: টিউশনির বাসায় লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২১১৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনির বাসায় খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নূরবক্স লেনের একটি আবাসিক ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জুবায়েদ রহমান জবির পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি।

স্থানীয়রা জানান, তিনি ওই ভবনের ৫ম তলায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফিজিক্স, কেমেস্ট্রি ও হায়ার ম্যাথ পড়াতেন। ঘটনার সময় ভবনের ৩য় তলার সিঁড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়; সিঁড়িজুড়ে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হক ও ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই বাসায় থাকা ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছেন জবি শিক্ষার্থীরা। তারা হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আরমানিটোলায় জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমান খুন: টিউশনির বাসায় লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা

আপডেট সময় ১০:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫