ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদকে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ঢাকার সাইবার ট্রাইবুনালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলাটি বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশে অপেক্ষা রাখেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এ বছরের ১২ নভেম্বর বিএনপির ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লিখেছেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাওয়া যেত। মামলায় বলা হয়েছে, এই পোস্টের মাধ্যমে আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা তথ্য দিয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামির দাবীকৃত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনও বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি।

মামলায় আসামির বিরুদ্ধে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরব কলুষিত করার উদ্দেশ্যপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদকে মামলা

আপডেট সময় ১০:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫