ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আ.লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে: রাশেদ খাঁন জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত

এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে: জিএম কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মানুষ জামায়াতের অংশ মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের। তার মতে, এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড খুব একটা গ্রহণযোগ্য হবে না। রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। এদিন এক সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এ প্রসঙ্গে উপস্থাপক প্রশ্ন করেন, এনসিপির দয়ায় কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে?

কয়েক দিন আগেও একটি টকশোতে এমন প্রশ্ন করা হয়েছিল জানিয়ে জিএম কাদের বলেন, ‘সেখানেও আমি একই কথা বলেছিলামহঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগল কেন? আমার একটি ধারণা হয়েছে, আমাদের ভোটব্যাংকটা তারা নিতে চায়। তারা মনে করছে যে, আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া হয়তো সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না। আর তারা তো জামায়াতের অংশ বলে মানুষ মনে করে।

এনসিপির নেতারা সারা দেশে এখন হাতড়ে বেড়াচ্ছে কে কোথায় আছেনউল্লেখ করে তিনি বলেন, ‘মানে এনসিপিতে জয়েন করলেই তাদের সব দোষ মাপ। আর এর আগে হলে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না। তারা জেনজি যে আবেগ সৃষ্টি করতে পেরেছিল এটা ধরে রাখতে পারেনি।

এনসিপির আহ্বানে মানুষ সাড়া দেবে না বলেও মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘ওদের প্রতি মানুষের সবচেয়ে প্রথম যে আগ্রহ এসেছিল; সেটা হলো তারা নির্লোভ, তারা ছাত্র, তারা অন্য কিছু চাচ্ছে না। তারা দেশের জনগণের জন্য কিছু চাচ্ছে, ভালো কিছু চাচ্ছে। অন্য দলে মন্ত্রী হবে, এমপি হবে, টাকাপয়সা বানাবে, ব্যবসা করবেযে কোনো একটা ইন্টারেস্ট থাকে। এদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই জিনিসটা উনারা ধরে রাখতে পারেননি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা হয়েছে বলে জানান জিএম কাদের। তবে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি। শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর কী কথা হয়েছেএমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি।

শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে; তিনি কবে ফিরবেন? বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনাএমন প্রশ্নে জাপা চেয়ারম্যান বলেন, ‘না। কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে।উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম

এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে: জিএম কাদের

আপডেট সময় ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬