ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইশরাকের বিষয়ে আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই: উপদেষ্টা আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১০২২ বার পড়া হয়েছে

এবার বিএনপিনেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অবাঞ্ছিত ঘোষণা করে ব্যক্তিগতভাবে তার ওপর দায় চাপিয়ে এবং দোষারোপ করাটা সমীচীন হচ্ছে না। আদালতে বিচারাধীন ছাড়াও আইনি জটিলতার কারণেই ইশরাকের মেয়র হওয়ার পদের দায়িত্ব নেবার বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা হিসেবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ নেই বরং আইনি লড়াই করেই জিতে আসতে হবে‌। পাশাপাশি সরকার জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না। এর আগে, সাভারে আয়োজিত ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন আসিফ মাহমুদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

ইশরাকের বিষয়ে আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই: উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৪:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫