ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

বড় ভাইয়ের জন্মদিনে বেলুন নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ছোট বোনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১২৬০ বার পড়া হয়েছে

এবার ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিন উদযাপনের মুহূর্তেই ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বেলুন গলায় আটকে প্রাণ হারিয়েছে মাত্র সাত মাস বয়সী শিশু রাফসা। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চারিপাড়া গ্রামের বাসিন্দা রনি মিয়া তাঁর বড় ছেলে ইনানের চতুর্থ জন্মদিন উপলক্ষে ঘর সাজাচ্ছিলেন বেলুন দিয়ে। খাটে শুয়ে থাকা তাঁর ছোট কন্যা রাফসার সামনে কিছু বেলুন রাখা ছিল। একপর্যায়ে রাফসা একটি বেলুন মুখে দিলে তা গলায় আটকে যায়।

এদিকে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে বেলুনটি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছোট্ট রাফসা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।” একটি জন্মদিনের আয়োজন, যা পরিবারের জন্য আনন্দের উৎস হওয়ার কথা ছিল—পরিণত হলো চিরস্থায়ী বেদনায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

বড় ভাইয়ের জন্মদিনে বেলুন নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ছোট বোনের

আপডেট সময় ০২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫