ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ভারী বৃষ্টিতে ডুবলো বেঙ্গালুরু, মৃত্যু ৩ জনের—‘সিলিকন ভ্যালি’র বিপর্যস্ত চিত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু টানা ভারী বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে। সোমবারের (১৯ মে) মুষলধারে বৃষ্টিতে শহরের বহু রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। প্রবল জলাবদ্ধতা ও যানজটে শহরের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন শহরে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। এতে একটি কম্পাউন্ড দেয়াল ধসে ৩৫ বছর বয়সী এক নারীসহ কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটে। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক শিশু।

আঞ্চলিক আবহাওয়া দফতরের পরিচালক সিএস পাতিল এই বৃষ্টিকে ‘বিরল’ উল্লেখ করে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরে প্রাক-বর্ষা মৌসুমি বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ইতোমধ্যে বেঙ্গালুরুকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কেন্দ্রবিন্দু হওয়ায়, বহু প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সোমবার সকালে আইটি করিডোরে আই-জেড সফটওয়্যার কোম্পানির প্রাচীর ধসে একজন কর্মী নিহত হন।

বেঙ্গালুরু সিটি কর্পোরেশন জানিয়েছে, তারা ২১০টি বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে এবং পরিস্থিতির উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে বৃষ্টিপাতজনিত দুর্ভোগ নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি স্থানীয় সরকারের ব্যর্থতা তুলে ধরে জরুরি ত্রাণ তহবিল হিসেবে ১০ বিলিয়ন রুপি বরাদ্দের দাবি জানিয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করেছেন, এই সমস্যাগুলো নতুন নয়, বরং বছরের পর বছর ধরে প্রশাসনিক অবহেলার ফল। বিশেষজ্ঞদের মতে, শহরের হ্রদ ও জলাভূমি ভরাট করে গড়ে ওঠা অপরিকল্পিত নগরায়ণের কারণে বেঙ্গালুরুর বন্যা পরিস্থিতি বারবার ঘুরে আসছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ভারী বৃষ্টিতে ডুবলো বেঙ্গালুরু, মৃত্যু ৩ জনের—‘সিলিকন ভ্যালি’র বিপর্যস্ত চিত্র

আপডেট সময় ১০:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫