ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ : সাবেক ইউপি সদস্য নিহত, আহত অন্তত ২০ তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি ‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’ বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা করে খাবার লুট, আহত ২ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

এবার গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেই খাদ্য, পানি ও মৌলিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। গাজাবাসী, বিশেষত শিশু ও চিকিৎসাকর্মীরা চরম অপুষ্টি ও ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিসান ওয়াদা।

মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গাজার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে ওয়াদা বলেন, ‘ইসরায়েল ৭৭ দিন ধরে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে। আমি গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার, নার্স, সিভিল ডিফেন্সের কর্মীরা—সবাই একই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছেন। আমরা অপুষ্টিতে ভুগছি, পরিবারগুলো বাস্তুচ্যুত, আর আমরা খালি হাতে ইসরায়েলকে মোকাবেলা করছি।’

ওয়াদা আবেদন করেন, ‘আমরা শুধু বাঁচতে চাই। বিশ্ব আমাদের দিকে তাকাক—এই অবরোধ ও নিষ্ঠুরতা বন্ধ হোক। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছানোই এখন একমাত্র আশা।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি

গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক 

আপডেট সময় ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫