ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান

“ইশরাক ইস্যুতে সরকারকে জবাব দেবে বিএনপি”—জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়: আব্দুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে বিএনপির আগ্রহ নেই। ইশরাক হোসেন ইস্যুতে সরকারের মন্তব্যের জবাব দেবে বিএনপি এবং স্পষ্ট করে দেবে যে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচনেরও কোনো সুযোগ নেই।

শুক্রবার (২০ জুন) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে শুধুমাত্র জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথাও বলা হয়েছে। ফলে এর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”

নির্বাচনী প্রচারণায় পোস্টারের পরিবর্তে বিলবোর্ড ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রচারে কালো টাকার ব্যবহার যাতে না হয়, সেটা যেমন নজরদারিতে রাখতে হবে, তেমনি যেন প্রচার কার্যক্রমও বাধাগ্রস্ত না হয়, সেটাও বিবেচনায় নিতে হবে।”

এদিন গৌরাঙ্গবাড়িতে আয়োজিত এক সভায় আব্দুস সালাম বলেন, “ভারত কেন পুশইন করছে, সেটি আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতে হয়, তাহলে তা সরকারকে বলবে। কিন্তু সরাসরি সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার মতো আচরণ আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে আওয়ামী লীগ। বিএনপি কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ—কাউকেই রাজনৈতিক বিবেচনায় আলাদা করে দেখে না। বিএনপি সব ধর্ম ও মতের মানুষের জন্য কাজ করে, এটা একটি জাতীয় ঐক্যের দল।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা

“ইশরাক ইস্যুতে সরকারকে জবাব দেবে বিএনপি”—জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়: আব্দুস সালাম

আপডেট সময় ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫