ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

“দেশ চলবে না বিদেশি প্রভুদের কথায়”—নির্বাচনে ইসলামী শক্তিকে এক বাক্সে আনছে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তা ও কৌশল স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২০ জুন) খুলনা মহানগর জামায়াতের আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ আর বিদেশি প্রভুদের কথায় চলবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতেই হবে।”

সোনাডাঙ্গার আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি জানান, ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামী দলের একটি যৌথ ভোটবাক্স থাকবে বলে আশা প্রকাশ করেন

মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ইনশাআল্লাহ অধিকাংশ মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।” তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নৈতিকতা ও আদর্শ আজ দেশের মানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বারবার ক্ষমতায় এসে আলেম-উলামাদের ওপর নির্যাতন চালিয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থী থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতায় থাকবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল যদি July-তে হাতছাড়া হয়, তাহলে তা হবে ইসলামী ও গণতান্ত্রিক শক্তির জন্য চরম হতাশার বিষয়।”

জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের মন জয় করতে হলে কেবল বই পড়ে বা গণসংযোগ করে চলবে না, মাঠে নেমে আন্দোলন ও সংগ্রামে থাকতে হবে। পরিকল্পিতভাবে দাওয়াতি কাজ পরিচালনা করে জনমত গড়ে তুলতে হবে ইসলামের পক্ষে।”

তিনি বলেন, “আমাদের আদর্শ হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পথ। চারিত্রিক উৎকর্ষ, সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে জাহেলিয়াতের বিরুদ্ধে জয়ী হতে হবে।”

তার ভাষায়, “জামায়াতে ইসলামী কখনো ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা করে না। আমাদের প্রতিপক্ষ আছে, কিন্তু আমরা প্রস্তুত।”

শিবিরে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন থানা ও ওয়ার্ড স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

“দেশ চলবে না বিদেশি প্রভুদের কথায়”—নির্বাচনে ইসলামী শক্তিকে এক বাক্সে আনছে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫