ভোলার চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন তারই সন্তানরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ও নজিরবিহীন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জলিল পণ্ডিতের মরদেহ প্রথমে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হলে তার কয়েকজন সন্তান বাধা দেন। পরে পরিবারের সদস্যরা নিজ বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও মৃতের চতুর্থ স্ত্রী ও কয়েকজন সন্তান আপত্তি জানান। এ সময় লাশ উঠানে রেখে ভাই-বোনদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মার-ধরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে নিজ বাড়ির উঠানেই সংক্ষিপ্ত জানাজা শেষে দ্রুত মরদেহ দাফন করা হয়।
জানা গেছে, জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাতজন সন্তান জীবিত রয়েছেন। সন্তানদের অভিযোগ, মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে যান। এ সম্পত্তিগত বিরোধ থেকেই দাফন নিয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন, “ভাইবোনদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জীবিত অবস্থায় তাদের বাবা বিষয়টির সমাধান করতে পারেননি। মৃত্যুর পর সেই বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।”
শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তারা চার মায়ের সন্তান। সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে দাফনে বাধা দেওয়া হয়েছিল। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং মরদেহ দাফন সম্পন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঢাকা
,
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা
লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি
ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত
র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?
ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার
সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে বাধা সন্তানদের, অতঃপর…
-
হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: - আপডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















