ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত

মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবারের বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচে মেসির করা একটি ট্যাকল বিতর্কের জন্ম দেয়। যা নিয়ে এবার ফিফার কাছে অভিযোগ দিয়েছে আলজেরিয়া। 

শুক্রবার (১৯ জুন) বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনা, যেখানে আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে (ক্যাফ) পা দিয়ে আঘাত করেছিলেন।

ওই ম্যাচে আর্জেন্টিনাকে ১০ ব্যবধানে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই মেসি ওই চ্যালেঞ্জটি করেন। পরে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল সমান ১৬টি করে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জেন্টিনাআলজেরিয়ার ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক। তিনি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬