ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে

এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন দাবি ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা বর্তমানে সচল রয়েছে এবং ক্যামেরাগুলো নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় কিছু সময়ের জন্য ক্যামেরা ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটলেও তা কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম বন্ধের কারণে হয়নি।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কারিগরি কাজ চলাকালে সংযোগের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িকভাবে ক্যামেরাগুলো অকার্যকর হয়ে পড়ে। পরে প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর সেগুলো আবার চালু করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইঁদুরে তার কেটে ফেলায় রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টের এআই ক্যামেরা প্রায় দুই দিন বন্ধ ছিল। পরে দ্রুত মেরামত করে সেগুলো পুনরায় সচল করা হয়।

বর্তমানে রাজধানীতে ১১০টি এআই ক্যামেরা কার্যকর রয়েছে। পাশাপাশি আরও ১০টি নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলছে। ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আধুনিক প্রযুক্তির এই ব্যবহার রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি

এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা

আপডেট সময় ০১:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬