ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়ভাবে কাজ করছে। এ কারণে সরকার আন্তরিক হলেও মাঠপর্যায়ে শহীদ পরিবারের জন্য ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলো যে সম্মান ও মর্যাদা পাওয়ার কথা, তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সরকার সদিচ্ছা দেখালেও প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদী আদর্শে বিশ্বাস করে, তারাই শহীদ পরিবারগুলোর সম্মান পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। এ অবস্থাকে সরাসরি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু শহীদ পরিবার নন, আমাদেরও পরিবার। আমরা আপনাদের সঙ্গে একই স্বপ্ন দেখেছি, সংগ্রামে ছিলাম একত্রে। আমরা রাজনৈতিক দল করি ঠিকই, কিন্তু শহীদদের কোনো দলের ভিত্তিতে দেখি না। শহীদরা জাতির সম্পদ, তারা দেশের জন্য জীবন দিয়েছেন।”

তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে একটি “শহীদ কল্যাণ-আহত সেল” গঠন করা হয়েছে। যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র ও জাতীয় সনদ নিয়ে আমরা ৩ আগস্ট ঢাকায় বড় পরিসরে একটি কর্মসূচি আয়োজন করব। সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫