ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

ফয়জুল করীম: আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছেও যায়, ঋষির কাছেও যায়, টেম্পোস্ট্যান্ডেও চাঁদা তোলে। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।”

রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের জেলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ভারত ও বাংলাদেশের কাঁটাতারের বেড়া মূল পার্থক্য নয়, আদর্শের পার্থক্যই আসল। ইসলামকে ধ্বংস করতে পারলে এ দেশও একদিন ভারতের মতো ভাগিয়ে নেওয়া হবে। আজ ভারত এমন মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশকেও ভারতের অংশ দেখানো হয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।”

রাজনৈতিক বিকল্প প্রসঙ্গে তিনি বলেন, “জীবনে অনেকবার নৌকা, লাঙল, ধানের শীষকে সুযোগ দিয়েছেন। একবার হাতপাখাকে সুযোগ দিন। যারা বারবার ফেল করেছে, তাদের আবার সুযোগ দেওয়ার মানে নেই। আমরা একবার সুযোগ নিয়ে ফেল করলে আর রাজনীতিতে আসব না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। প্রধান অতিথির বক্তব্য দেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি। এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

ফয়জুল করীম: আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ

আপডেট সময় ০৯:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫