ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল: রিউমর স্ক্যানার জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে: মেসি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের চলমান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ অনুরোধ জানান তিনি।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেয়া এক পোস্টে নাড্ডা বলেন, আজ (সোমবার) সকালে বিক্ষোভকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্ল্যাটফর্মটি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

তিনি বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা শুরু হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে। তারা বিকেল ৪টার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।’

ভারতের এ মন্ত্রী বলেন, ‘আমি সব বিক্ষোভকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছি।’

সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে নিয়ে নাড্ডার বাসভবনে প্রায় ১০ মিনিট বৈঠক করেছেন। এ সময় তারা দাবিদাওয়া-সংবলিত একটি লিখিত আবেদন জমা দেন।

পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি-দাওয়া জানিয়ে একটি লিখিত চিঠি জমা দিয়েছি। মন্ত্রী আমাদের বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ঘরে ফিরবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর

আপডেট সময় ১১:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬