ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

যে কারণে নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও নিজের ফুটবলপ্রেরণাকে ভুললেন না স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপ ট্রফি তাকেই উৎসর্গ করেছেন এই তরুণ ফুটবলার। ফাইনালে আর্জেন্টিনাকে ১০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্ট থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজেও বল জালে জড়িয়েছিলেন। তবে সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিকো বলেন, আমি খুবই আনন্দিত। এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপাটাও তার জন্য।

বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান স্প্যানিশ উইঙ্গার। তার ভাষায়, কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি! অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোট কাটিয়ে দলে ফিরলেও পুরো টুর্নামেন্টে বেশিরভাগ সময় বেঞ্চেই ছিলেন নেইমার।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামান। নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করলেও আরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল ২১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মুহূর্তে নেইমারের প্রতি নিকো উইলিয়ামসের এই সম্মান ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

যে কারণে নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

আপডেট সময় ০১:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬