ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদে দলভিত্তিক হিসাবনিকাশ চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। জাতীয় সংসদের ৩৪৯ জন যোগ্য ভোটারের মধ্যে বিএনপি এককভাবে ২৪৭টি আসন নিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির ২৪৭টি ভোটই তাদের মনোনীত প্রার্থীর ঝুলিতে যাওয়া একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।

ভোটার তালিকায় নাম থাকলেও ভোটের দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে অবস্থান করছেন। আজ ২০ আগস্ট ভোটের দিন তিনি সংসদে সশরীরে উপস্থিত থেকে ভোট দিতে পারবেন না বলেই জানা গেছে। মির্জা আব্বাস ভোট দিতে না আসলে দলটির নির্ধারিত ২৪৭ ভোটের থেকে এক ভোট কম পাবে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে টানা ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনী কর্তা। জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। এই ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজনৈতিক দলভিত্তিক বিন্যাসে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। দলটির একক সংসদ সদস্য সংখ্যা ২৪৭ জন। অন্যদিকে, জামায়াতে ইসলামী রয়েছে দ্বিতীয় অবস্থানে, যাদের সদস্যসংখ্যা ৭৭। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৮ জন, স্বতন্ত্র ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ৩ জন এবং অন্যান্য ছোট দলগুলোর মিলিয়ে রয়েছে ৬ জন সংসদ সদস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬