ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া ৪০ আসনের একটি এনা পরিবহনের বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসে থাকা দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন—মো. রাসেল (২১) ও লালচান (৩০)। রাসেল মহাখালী বাস টার্মিনাল এলাকায় থাকতেন। আর লালচান তেজগাঁও শিল্পাঞ্চলের তিব্বত এলাকার একটি কারখানায় কাজ করতেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে মাহফুজ নামে এক ব্যক্তি ফোন করে জানান, মহাখালী বাস টার্মিনালে পার্ক করে রাখা এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯।

পরে বাসে থাকা জিপিএস ট্র্যাকার থেকে জানা যায়, বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় রয়েছে। বিষয়টি জানার পর রূপনগর থানা পুলিশের একটি দল পঞ্চবটি মোড়ের কাছে বাসটির অবস্থান শনাক্ত করে।

পুলিশ বাসটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বাসের ভেতরে থাকা রাসেল ও লালচানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাস চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার

আপডেট সময় ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬