ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান অন্যের ক্ষুধার্ত বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী অন্যের বাচ্চাকে স্ত’ন্য’পান করিয়ে আলোচনায় মন্ত্রী ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না কর্নেল অলি সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্তও ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন  ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৫ উইকেট পাওয়ায় বল অর্ধেক করে নিলেন দুই ক্রিকেটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়েঅশালীন বক্তব্যদেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। সমাবেশে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী পক্ষের প্রতি গঠনমূলক সমালোচনা এবং শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুরের কোনো এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬