ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর

কিশোরগঞ্জ জেলা সম্মেলনে নাম না থাকায় ক্ষুব্ধ ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন কাল শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সম্মেলনের প্রস্তুতি নিতে গত কয়েকদিন ধরে উদ্যোমী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে এই সম্মেলনের ব্যানার ও দাওয়াতপত্রে কিশোরগঞ্জের আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাকে সম্মেলনে অতিথি করাও হয়নি।

গত জুলাই মাসে গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি বিতর্কিত বক্তব্যের কারণে ফজলুর রহমানকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে স্থগিত করা হয়। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, দলের নেতাকর্মীদের অনুরোধ করব, আমার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ আদেশ তুলে নিন। সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘ আট বছর এই সম্মেলন করেছি। আমাকে বলে দেয়া হয়েছে, আমি বাতিল হয়ে গেছি, সম্মেলনে যেতে পারব না। এটা কে সহ্য করতে পারে?- প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির জন্য তিনি বহুবার আত্মত্যাগ করেছেন, জেল ও নির্বাসন ভোগ করেছেন এবং নেত্রী খালেদা জিয়ার নামে শতাধিক বক্তৃতা দিয়েছেন। তিনি দাবি করেন, তার অবস্থান ও অবদান বিবেচনা না করেই তাকে স্থগিত করা হয়েছে। ফজলুর রহমান বলেন, কিশোরগঞ্জে আট বছর নেতৃত্ব দিয়েছি। সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী আসবেন, আর আমি ঢাকায় বসে থাকব? যে দলের জন্য আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, সেখানে কেউ বলতে পারবে না আমাকে সম্মেলনে আসতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা সম্মেলনে নাম না থাকায় ক্ষুব্ধ ফজলুর রহমান

আপডেট সময় ০৩:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫