ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি বিদেশি প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে নির্মম এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠে। রাতেই জড়িতদের গ্রেপ্তার করে র‍্যাব।

আজ শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব ১১, সিপিসি ২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দ্রা এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

এদিকে নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতো।

র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। চুরির ঘটনা ধরতে মিলের নিরাপত্তা প্রহরীরা ওত পেতে থাকে। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করলে গ্রেপ্তার তিন আসামি ধাওয়া দিয়ে জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে। এ সময় তার উপর দুটি কুকুর লেলিয়ে দেওয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একাধিকবার কুকুর দুটি জয়কে আক্রমণ করছে। বাঁচার জন্য সে চিৎকার করছে। র‍্যাব জানায় এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার। আসামিদের বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩ 

আপডেট সময় ০৫:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫