রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জগামী ট্রেন হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে। রোববার যাত্রার জন্য অপেক্ষারত থাকাবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটির একটি বগিতে আগুন লাগে।
পরবর্তীতে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানো হয়। তবে ঘটনাটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ডেস্ক রিপোর্ট 


















