ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

উপজেলা বিএনপির সভাপতি ও নেতাকর্মীর উপস্থিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ এলাকায়।

শনিবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলার ঝাউবাগানে পিকনিকের আয়োজন করা হয়েছিল। ফুলের ডেইল এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে পিকনিকটির আয়োজন করেন হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল। এতে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পিকনিকে অংশগ্রহণকারীদের একটি অংশ গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে ওঠেন। সেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-এমন স্লোগান দিয়ে মিছিল করেন।

ওই সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বলেও স্থানীয়রা দাবি করেছেন।

তবে মিছিল দেওয়ার সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে। আমি তখন সেখানে ছিলাম না।’

হাসান সিদ্দিকী বলেন, ‘মূলত আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছেন। এটি তার এলাকার পিকনিক।’

এ বিষয়ে আয়োজক বিএনপি নেতা নুরুল আজিম সোহেল বলেন, ‘হাসান ভাই (অ্যাডভোকেট হাসান সিদ্দিকী) টেকনাফ থেকে আসার সময় আমরা তাকে সেখানে নামিয়েছি। আমি ও হাসান ভাই চলে আসার পর হয়তো এক-দুটি গাড়ির লোকজন এসব স্লোগান দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘পিকনিকটা আমার নিজের এলাকার। আমিও এলাকার মানুষ, দল (বিএনপি) করি। এমন পরিস্থিতির কারণে দায় এড়াতে পারি না।’

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পিকনিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শত শত নেতাকর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পিকনিক শেষে মেরিন ড্রাইভে স্লোগানেও অংশ নিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

আপডেট সময় ১১:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬