ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাতক্ষীরায় ছাত্র-যুব সমাবেশে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার: ‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ — এনসিপিকে উদ্দেশ করে মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনকভাবে আমাদের সমালোচনা করে বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি আমরাই। তারা চায় আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।”

হিন্দু সম্প্রদায় সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “একটা ধারণা আছে—হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

সাতক্ষীরায় ছাত্র-যুব সমাবেশে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার: ‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ — এনসিপিকে উদ্দেশ করে মন্তব্য

আপডেট সময় ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫